1 Answers
অনুচ্ছেদে বর্ণিত আশার বিষয় হলো যুক্তিবিদ্যা এবং লতার বিষয় হলো গণিত। যুক্তিবিদ্যা এবং গণিতের মধ্যে একটি সম্পর্ক লক্ষ করা যায়। এই সম্পর্ক হলো পারস্পরিক নির্ভরতার সম্পর্ক। আধুনিক যুগে কেবল বিজ্ঞানই জ্ঞান-বিজ্ঞানের সকল শাখায় যৌক্তিকতার অনুশীলন ও প্রয়োগে প্রাধান্য লাভ করেছে। গণিতে যুক্তির প্রয়োজন অপরিসীম। বলা যায়, গণিতে সকল প্রমাণের ভিত্তি হলো যুক্তি। যুক্তির অভাবে ছাত্র-ছাত্রীরা গাণিতিক প্রমাণের যথার্থতা অনুধাবনে ব্যর্থ হয়। কিছু কিছু গাণিতিক বিষয় রয়েছে যেখানে কোনো গাণিতিক প্রক্রিয়া ব্যবহার ছাড়াই সমস্যার সমাধান করা যায় বা ফল বলে দেয়া যায়। তবে সকল গাণিতিক সমস্যার সমাধান প্রত্যক্ষ পদ্ধতিতে করা যায় না। এক্ষেত্রে আমরা গাণিতিক আরোহ পদ্ধতি (Mathematical Inductive Method), গাণিতিক অবরোহ পদ্ধতি (Mathematical Deductive Method), সংশ্লেষণ পদ্ধতি (Synthetic Method) ও বিশ্লেষণ পদ্ধতি (Analytical Method) ইত্যাদি ব্যবহার করে থাকি। যেমন- গণিতশাস্ত্রের জ্যামিতি অংশে যেসব উপপাদ্য ব্যবহৃত হচ্ছে তা গাণিতিক আরোহের যুক্তিতেই করা হয়েছে। একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান। এরূপ উপপাদ্যের সমস্যা সমাধানে গাণিতিক আরোহ পদ্ধতি ব্যবহৃত হয়। এখানে ধাপে ধাপে যুক্তি উপস্থাপন করে শেষ সিদ্ধান্ত হিসেবে ফল ঘোষণা করা হয়।