1 Answers

উদ্দীপকে প্রতিফলিত সাহিত্য শাখা ছোটগল্পের সঙ্গে পাঠক সমাজে সর্বাধিক বহুল পঠিত ও জনপ্রিয় শাখা উপন্যাসের তুলনামূলক আলোচনা করা হলো।

সাহিত্য একটি বহুমাত্রিক বিষয়। সাহিত্যের শাখা-প্রশাখা ব্যাপক ও বিস্তৃত। সময়ের আবর্তনে এর সঙ্গে যুক্ত হচ্ছে নানা মাত্রা। প্রাচীন ধারার সাহিত্যের সঙ্গে আধুনিক ধারার সাহিত্যের তুলনায় এ বিষয়টি সহজেই বোধগম্য হয়। কোনো একটি বিশেষ শাখা নয়, ক্রমশ সাহিত্যের সব শাখাই সমৃদ্ধ হচ্ছে।

উদ্দীপকে 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধে আলোচিত সাহিত্যের অন্যতম শাখা ছোটগল্পের স্বভাব-বৈশিষ্ট্যকে ইঙ্গিত করা হয়েছে। এ বিষয়টি পাঠক সমাজে সর্বাধিক পঠিত ও জনপ্রিয় শাখা উপন্যাসের সঙ্গে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যপূর্ণ। মিলের দিকটি হচ্ছে উভয় শাখাতেই মানুষের জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা প্রকাশ পায়। উভয় ক্ষেত্রেই ঘটনা, কাহিনি ও চরিত্র বিদ্যমান। আর অমিলের দিকটি হলো ছোটগল্প ছোট ছোট দুঃখকথার বন্ধনে তৈরি কাহিনি। এখানে ঘটনা আছে একমুখী, বহু ঘটনার সমাবেশ নেই, যা আছে উপন্যাসে। ছোটগল্পের কাহিনির শাখা-প্রশাখা নেই। কিন্তু উপন্যাসে এসব বৈশিষ্ট্য বিদ্যমান।

উপন্যাসের প্রধান উপজীব্য হলো প্লট। গল্প ও বিভিন্ন চরিত্রের সমন্বয়ে উপন্যাসের প্লট ও আখ্যান গড়ে ওঠে। যার পরিণতি ও পূর্ণতা আগে থেকেই বোঝা যায়। কিন্তু ছোটগল্পের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। ছোটগল্প একটি বিশেষ দিকের ইঙ্গিত করে নাটকীয়ভাবে শেষ হয়। সেখানে যেন আরও কথা বলার আছে বলে মনে হয়। উভয় সাহিত্য শাখাতেই গদ্য ভাষা ব্যবহৃত হয়।

4 views

Related Questions