1 Answers

লোকত্তর জ্ঞান লাভে সর্বশেষ পিটকের প্রয়োজনীয়তা অপরিসীম। এ বক্তব্যের সাথে আমি একমত।

ত্রিপিটকের তৃতীয় বা শেষ ভাগ হলো অভিধর্ম পিটক। বৌদ্ধ ধর্ম-দর্শনের সমৃদ্ধ আলোচনায় গ্রন্থটি ভরপুর। অভিধর্ম পিটক সাত ভাগে বিভক্ত, যথা: ১. ধর্মসঙ্গণি ২. বিভঙ্গ ৩. ধাতুকথা ৪. পুগ্গলপঞঞত্তি ৫. কথাবন্ধু ৬. যমক ৭. পট্ঠা‌ন।

বুদ্ধের মনস্ততাত্ত্বিক উপদেশই অভিধর্মের মূল বিষয়বস্তু। তাই অভিধর্মকে উচ্চতর ধর্মও বলা হয়। সূত্র পিটকে যেসব দার্শনিক ও নৈতিক বিষয়সমূহ অনুসরণ করার উপদেশ দিয়েছেন সেসব বিষয় অভিধর্ম পিটকে সূক্ষ্ম ও বিস্তৃতভাবে ব্যাখ্যা করে উপস্থাপন করা হয়েছে। গ্রন্থটির মূল আলোচ্য বিষয় বৌদ্ধ দর্শন ও পরমার্থ সত্য। যথা: স্কন্ধ, আয়তন, ধাতু, চ্যুতি, প্রতিসন্ধি, বল, নির্বাণ ও প্রজ্ঞপ্তি। অভিধর্ম পিটকে বৌদ্ধ মননশীলতার চরম বিকাশ ঘটে। অভিধর্ম বিষয়ে প্রকৃষ্ট জ্ঞান ব্যতীত কেউ উত্তম ধর্ম দেশনা করতে পারে না। এতে কাল্পনিক কোনো বিষয়ের অবতারণা নেই। কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের সাহায্যে মূল বক্তব্য বিশ্লেষণ করাই এর প্রধান বিশেষত্ব। বুদ্ধের মনস্ততাত্ত্বিক উপদেশই অভিধর্মের মূল বিষয়বস্তু। বিশেষত চিত্ত, চৈতসিক, রূপ এবং নির্বাণ প্রভৃতি সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে অভিধর্ম পিটকে বিশ্লেষণ করা হয়েছে। তাই অভিধর্মকে উচ্চতর ধর্মও বলা হয়।

অতএব, বলা বাহুল্য যে, বৌদ্ধ দর্শন সম্পর্কে সম্যক জ্ঞান লাভের জন্য এ পিটক পাঠের বিকল্প নেই। অর্থাৎ উপরের উল্লিখিত ঘটনায় ধর্মের বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে লোকত্তর জ্ঞান দরকার যা সবশেষ পিটকে নিহিত। তাই পাঠ্যবইয়ের আলোকে সর্বশেষ গ্রন্থ হলো অভিধর্ম যার প্রয়োজনীয়তা অসীম।

5 views

Related Questions