1 Answers
উদ্দীপকে নিলয় সাহেবের বক্তব্য অনুযায়ী বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কেন্দ্রীয় ব্যাংক দেশের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়নে সাহায্য করে। পত্রপত্রিকার মাধ্যমে দেশের অর্থনৈতিক তথ্য ও অবস্থা প্রকাশ করে। কৃষি ও শিল্পের উন্নতির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সক্রিয় ভূমিকা রাখে। দামস্তরের স্থিরতা বজায় রাখে। ব্যাংক ব্যবস্থার উন্নয়ন সাধন করে। আমদানি, রপ্তানি নীতি প্রণয়নের ব্যাপারে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। এছাড়া, অন্যান্য ব্যাংকের মতো মুনাফা অর্জনই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য নয়; বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং জনগণের কল্যাণ সাধনই এ ব্যাংকের মূল উদ্দেশ্য। এ ব্যাংক দেশের সমগ্র ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে তাদের অভিভাবক হিসেবে কাজ করে। উদ্দীপকের নিলয় সাহেব তার প্রতিবেশীদের কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে ধারণা দেন। তিনি বলেন, বিশ্বের প্রত্যেক দেশেই একটি করে কেন্দ্রীয় ব্যাংক আছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কেন্দ্রীয় ব্যাংক কিছু উন্নয়নমূলক কাজ করে থাকে।