1 Answers
উদ্দীপকের নিলয় সাহেব বলেন, আমাদের দেশে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে থাকে। এটি একটি দেশের মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার অভিভাবক ও নিয়ন্ত্রক হিসেবে গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পাদন করে থাকে। এদের মধ্যে নোেট প্রচলন, সরকারের ব্যাংক, অন্যান্য ব্যাংকের ব্যাংক, সর্বশেষ ঋণদাতা, বিনিময় হার নিয়ন্ত্রণ, নিকাশ ঘর, ঋণ নিয়ন্ত্রণ ইত্যাদি অন্যতম। কেন্দ্রীয় ব্যাংক দেশে নেটি ও মুদ্রা প্রচলন করে। নোেট প্রচলনের ক্ষেত্রে রিজার্ভ রাখার নিয়ম রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে ঋণ দেয় এবং সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক দেশের অন্যান্য ব্যাংকগুলোর ব্যাংক হিসেবে কাজ করে। বাণিজ্যিক ব্যাংক আর্থিক সংকটের সময় অন্য কোনো উৎস থেকে ঋণ লাভে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয়। এজন্য কেন্দ্রীয় ব্যাংককে সর্বশেষ ঋণদাতা বা ঋণদানের শেষ আশ্রয়স্থল বলে। কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলো যে অর্থ জমা রাখে তা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক আন্তঃব্যাংক দেনাপাওনার নিষ্পত্তি করে। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো ঋণ নিয়ন্ত্রণ করা। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ঋণের পরিমাণ হ্রাস করে থাকে।
পরিশেষে বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যমণি। একে কেন্দ্র করে দেশের মুদ্রাবাজার আবর্তিত হয়। কাজেই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, উন্নতি এবং প্রগতির জন্য এটি নানাবিধ কাজ করে থাকে।