1 Answers

উদ্দীপকে 'Y' দ্বারা যে বংশগতি বস্তু বোঝানো হয়েছে তা হলো জিন। মেন্ডেল বংশগতির ধারক ও বাহকরূপে যে ফ্যাক্টরের কথা উল্লেখ করেছিলেন সেটি আজ 'জিন' নামে পরিচিত হয়েছে। জীবের সব অদৃশ্য ও দৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জিন। এর অবস্থান জীবের ক্রোমোজোমে। এক জোড়া প্রতিরূপ ক্রোমোজোমে জিন জোড়ায় জোড়ায় অবস্থান করে। সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট জিন থাকে। কোনো কোনো ক্ষেত্রে একাধিক জিন মিলিতভাবে একটি বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। আবার কোনো কোনো সময় একটি জিন একাধিক বৈশিষ্ট্যও নিয়ন্ত্রণ করে। বিভিন্ন গবেষণার তত্ত্ব থেকে জানা যায়, জিনই বংশগতির নিয়ন্ত্রক। বিভিন্ন জীবে জিনের সংখ্যা এক নয়। তবে একই প্রকৃতির জীবে তা প্রায় সবসময় একই থাকে। মাতাপিতা থেকে চারিত্রিক বৈশিষ্ট্য জিনের মাধ্যমে পরবর্তী বংশধরে প্রবাহিত হয়।
সুতরাং আমরা বলতে পারি 'Y" তথা জিনই বংশগতির নিয়ন্ত্রক এবং বৈশিষ্ট্যের ধারক ও বাহক।

4 views

Related Questions