1 Answers

উদ্দীপকে উল্লিখিত নাবিদ ডায়রিয়া রোগে আক্রান্ত। সে একেবারেই অসচেতন। সে খাদ্য ও পানি গ্রহণে বিশুদ্ধতার প্রতি মোটেই খেয়াল রাখে না, সে খাদ্যে ব্যবহার্য বাসনপত্রেরও পরিচ্ছন্নতা রক্ষা করে না। আমরা জানি, দূষিত পানি পান করলে, বাসি-পচা, নোংরা খাবার খেলে, অপরিচ্ছন্ন থালা-বাসন ব্যবহার করলে, অপরিষ্কার হাতে খাবার খেলে ডায়রিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রোটা ভাইরাসের আক্রমণেও ডায়রিয়া হয়। ডায়রিয়া রোগের লক্ষণ দেখা দিলে সাথে সাথে রোগীকে খাবার স্যালাইন খাওয়াতে হবে। অসচেতনতার জন্যই মূলত ডায়রিয়া রোগ হয়ে থাকে। সুতরাং, সচেতনতাই ডায়রিয়া প্রতিরোধ করতে পারে। তাই, উদ্দীপকে ডাক্তারের উক্তি- “তোমার রোগের প্রতিকার নয়, প্রতিরোধই প্রধান" যথার্থ।

4 views

Related Questions