ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাদ্য গ্রহণ করলে আলভি কীভাবে উপকৃত হবে তা বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
আলভির খাদ্য তালিকায় বিশেষভাবে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের প্রয়োজন।
কার্বোহাইড্রেট যেভাবে আলভিকে সুস্থ রাখতে পারবে সেগুলো নিচে উল্লেখ করা হলো-
১. দেহে তাপ বা শক্তি সরবরাহ করবে।
২. স্নেহ পদার্থ দহনে সহায়তা করে কার্বোহাইড্রেট আলভিকে কিটোসিস নামক রোগ থেকে রক্ষা করতে পারবে।
৩. প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ গ্রহণে সহায়তা করবে।
৪. অল্প প্রোটিনযুক্ত খাদ্যের প্রোটিনকে তাপ উৎপাদনের কাজ থেকে বিরত রেখে প্রোটিনের ব্যয় হ্রাস করবে।
৫. কার্বোহাইড্রেটের উপস্থিতিতে এক প্রকার জীবাণু অন্ত্রে ভিটামিন 'কে' এবং 'বি' উৎপন্ন করে দেহে ঐ সমস্ত ভিটামিনের অভাব কিছুটা পূরণ করবে।
৬. সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট আলভির কোষ্ঠকাঠিন্য দূর করবে।
৭. এটি তার যকৃতকে ব্যাকটেরিয়া ঘটিত বিষক্রিয়া থেকে রক্ষা করবে।
৮. এছাড়া আলভির মস্তিষ্কের কাজ সচল রাখার জন্য একমাত্র জ্বালানি হিসেবে গ্লুকোজ জাতীয় কার্বোহাইড্রেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তাই আলভির অবস্থার উন্নতির জন্য তাকে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে।