রহিমার ওজন একই রাখতে হলে প্রতিদিন কত ক্যালরি খাদ্য গ্রহণ করতে হবে? বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
গ নং উত্তর থেকে পাই, রহিমার BMR হলো ১৬৪৮ ক্যালরি। যেহেতু রহিমা হালকা পরিশ্রমী, সুতরাং তার দৈনিক ক্যালরির চাহিদার পরিমাণ = (১৬৪৮ × ১.৩৭৫) ক্যালরি বা ২২৬৬ ক্যালরি। অর্থাৎ রহিমাকে প্রতিদিন ২২৬৬ খাদ্য ক্যালরি গ্রহণ করতে হবে। একজন পূর্ণবয়স্ক মানুষের দিনে ২০০০ থেকে ২৫০০ খাদ্য ক্যালরির প্রয়োজন হয়। তবে লিঙ্গ, পরিশ্রমের মাত্রা ইত্যাদির উপর নির্ভর করে ক্যালরি গ্রহণের পরিমাণ কমতে বা বাড়তে পারে। তবে প্রয়োজন অনুযায়ী ক্যালরি গ্রহণ করা উচিত। কারণ অতিরিক্ত ক্যালরি গ্রহণ করলে সেটি মেদ হিসেবে শরীরে জমা হয়। এতে শরীরের ওজন বেড়ে যাবার সম্ভাবনা থাকে। আবার প্রয়োজনের তুলনায় কম খাদ্য ক্যালরি গ্রহণ করলে শরীরে না ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমন- বিপাক ক্রিয়ার হার হ্রাস পাওয়া, অবসাদ, ইমিউনিটি দুর্বল হওয়া ইত্যাদি।
তাই ওজন একই রাখতে হলে রহিমাকে ২২৬৬ বা এর কাছাকাছি খাদ্য ক্যালরি গ্রহণ করতে হবে।