1 Answers
উদ্দীপকে রিনা যে ঘটনার শিকার তা বাংলাদেশের নারীর প্রতি সহিংসতা নামক সামাজিক সমস্যাকে নির্দেশ করে।
পুরুষ বা নারী কর্তৃক যেকোনো বয়সের নারীর প্রতি শুধু নারী হওয়ার কারণে যে সহিংস আচরণ করা হয় তাই নারীর প্রতি সহিংসতা। বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা নারীর স্বাধীনতার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক। নারীর প্রতি সহিংসতার নানা প্রকৃতি রয়েছে। যেমন- যৌন হয়রানি, নির্যাতন ও ধর্ষণ, মনগড়া ফতোয়া, এসিড নিক্ষেপ, নারী ও শিশু পাচার প্রভৃতি হলো বর্বর, নির্মম ও পৈশাচিক সহিংসতা। উদ্দীপকের রিনাকে আমরা একটি পাচার চক্রের মাধ্যমে পাচার হতে। দেখি। নারী পাচার হলো নারীর প্রতি সহিংসতার একধরনের প্রকৃতি। আমাদের দেশে রিনার মতো আরও অনেক নারীও পাচার হয়ে নানাভাবে সহিংসতার শিকার হয়। দক্ষিণ এশিয়ায় নারী পাচারের পরিস্থিতি ভয়াবহ। প্রতিবছর বাংলাদেশ থেকেও প্রচুর নারী পাচার হয়ে যায়। এদের বলপূর্বক বিভিন্ন অবমাননাকর এবং অমানবিক কাজ, যেমন- দেহ ব্যবসা, উটের জকি ইত্যাদিতে ব্যবহার করা হয়। অনেক সময় এসব পাচারকৃত নারীর অঙ্গপ্রত্যঙ্গও বিক্রি করা হয়।
অতএব বলা যায়, উদ্দীপকের রিনা নারী পাচারের শিকার হয়েছে, যা নারীর প্রতি সহিংসতা সমস্যাটিকে নির্দেশ করে।