নিপু যে ড্রাফটিং করেছেন এটি পোশাকের কোন অংশের মাপ? এ পোশাকের ছাঁটাই পদ্ধতি ব্যাখ্যা করো। (প্রয়োগ)
4 views
1 Answers
নিপু তার ছেলের জন্য ফতুয়ার ড্রাফটিং করেছেন। এটি পোশাকের হাতার অংশের মাপ। এ পোশাকের ছাটাই পদ্ধতিটি হলো-
কাপড়কে সঠিক পদ্ধতিতে ভাঁজ করে তার ওপর ড্রাফটিং এর কাগজ রেখে পিন দিয়ে আটকিয়ে নিতে হবে। এরপর নকশা অনুযায়ী কাপড় হাঁটতে হবে। ছাঁটার পর পিছনের অংশ আলাদা করে, সামনের অংশের বগলের শেইপ ও গলা হেঁটে গলার মধ্যবিন্দু থেকে ৭.৬২ সে.মি. নিচ পর্যন্ত হাঁটতে হবে। পাশের কাপড়কে পুনরায় ভাঁজ করে হাতার ড্রাফটিং ফেলে একসাথে ছাঁটতে হবে। এবার হাতার ড্রাফটিং এর সামনের অংশের শেইপ করে, দুই হাতার সামনের অংশের কাপড় এক সাথে করে, পুনরায় ড্রাফটিং ফেলে সামনের অংশের হাতার শেইপ ছাঁটতে হবে। এবার টুকরা কাপড় দিয়ে গলার পাইপিং এবং বোতামের পট্টি তৈরি করতে হবে। এক্ষেত্রে বিপরীত রঙের কাপড়ও ব্যবহার করা যায়।
4 views
Answered