1 Answers
জারিদার মধ্যে দৃষ্টি প্রতিবন্ধিতার সমস্যা রয়েছে। কারণ সে লেখার সময় বর্ণ উল্টো করে লেখে এবং ঠিকভাবে বর্ণ চিনতে পারে না। অর্থাৎ সে ভালোভাবে দেখতে পারে না।
দৃষ্টি প্রতিবন্ধিতা শনাক্তকরণের কিছু উপায় রয়েছে। যথা- চোখের পাতা লাল হওয়া, ফুলে যাওয়া, চোখের পাতার কিনারে শুষ্ক আস্তরণ, চোখ থেকে তরল পদার্থ বের হওয়া, ঘন ঘন চোখ রগরানো ও চোখ কুঁচকানো। এছাড়া বর্ণ চিনতে ভুল করা, বর্ণ উল্টো দেখা, লেখার সময় অসম ফাঁকা দেওয়া, সারি সোজা রাখতে না পারা, কাছের বা দূরের জিনিস দেখতে সমস্যা হওয়া বা দেখতে না পারা ইত্যাদি।
5 views
Answered