1 Answers

সাথী বেশ কয়েকটি পরীক্ষার মাধ্যমে ঘরে বসে তত্ত্ব শনাক্ত করতে পারে। 

কোনো একটি নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে একটি কাপড়ের তন্তুর প্রকৃতি সঠিকভাবে নির্ণয় করা কষ্টকর। একাধিক পরীক্ষার সাহায্যেই তা স্থির করতে হয়।

সাথী চাক্ষুস পরীক্ষার মাধ্যমে তত্ত্ব শনাক্ত করে। তন্তুর দৈর্ঘ্য ও উজ্জ্বলতা দেখে তত্ত্ব শনাক্তকরণ হলো চাক্ষুস পরীক্ষা। তন্তু স্পর্শ করে শনাক্তকরণ অন্যতম একটি পরীক্ষা। সে তত্ত্বকে ভাঁজ করে দাগের সাহায্যেও এর প্রকৃতি নির্ণয় করে। কোনো কোনো তন্তু সে ভিজিয়েও পরীক্ষা করে। 

ফ্ল্যাক্স ও নাইলনের তন্তু এ পদ্ধতিতে সহজেই শনাক্ত করা যায়। সুতার পাক খুলেও শরমী তন্তু শনাক্ত করে। কৃত্রিম তন্তু নিশ্চিত হতে সে গরম ইস্ত্রি ব্যবহার করে। আবার কাপড় পুড়িয়ে পোড়ার ধরন, গন্ধ, শিখার ভেতর ও বাইরের প্রতিক্রিয়া, অবশিষ্টাংশ ইত্যাদির প্রকৃতি নির্ণয় করে সে তন্তুর ধরন নির্ণয় করে। এভাবেই ঘরে বসে ভৌত পদ্ধতিতে সাথী প্রাকৃতিক তত্ত্ব সম্পর্কে নিশ্চিত হয়।

5 views

Related Questions