1 Answers
উদ্দীপকে 'A' এর স্ফীত অংশটি হলো মস্তিষ্ক। মস্তিষ্কের সর্ববৃহৎ অংশটি হলো সেরিব্রাম। নিচে সেরিব্রামের গঠন বর্ণনা করা হলো-
সেরিব্রামের ডান ও বাম অংশ দুটি অসম্পূর্ণভাবে বিভক্ত। দুটি অংশের মাঝখানে বিভেদক খাঁজ থাকায় এ বিভক্তি ঘটে। এদের সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান অংশ এবং ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করে।
মস্তিষ্কের এ অংশটির উপরিভাগ ঢেউ তোলা। সেরিব্রামকে গুরুমস্তিষ্ক বলা হয়। এটি মেনেনজেস নামক পর্দা দ্বারা আবৃত থাকে। এর বাইরের স্তরের নাম কর্টেক্স। কর্টেক্স অসংখ্য নিউরন দ্বারা গঠিত। এর রং ধূসর। তাই কর্টেক্সের অপর নাম গ্রে-ম্যাটার বা ধূসর পদার্থ যা মেরুদণ্ডের ভিত্বর আন্তঃযোগাযোগ রক্ষা করে। সেরিব্রামের ভিতরের স্তরে স্নায়ুতন্তু থাকে। এই স্তরের নাম শ্বেত পদার্থ।