1 Answers
উদ্দীপকে মি. রাকিবের ভালো দিকটি নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের নির্দিষ্ট অংশটি হলো অগ্রমস্তিষ্ক। নিচে এর গঠন ব্যাখ্যা করা হলো-
অগ্রমস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হলো সেরিব্রাম। সেরিব্রাম মাঝখানে একটি বিভেদক খাঁজ দ্বারা ডান ও বাম দুটি অসম্পূর্ণ অংশে বিভক্ত, যাদেরকে হেমিস্ফিয়ার বলা হয়। সেরিব্রামের উপরের অংশ ঢেউ তোলা থাকে। সেরিব্রাম মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত থাকে। এর বাইরের স্তর হলো কর্টেক্স, আর ভিতরের স্তর হলো মেডুলা। কর্টেক্স অসংখ্য নিউরনের সমন্বয়ে গঠিত এবং ধূসর বর্ণের, আর মেডুলা স্নায়ুতন্তু দ্বারা গঠিত এবং সাদা বর্ণের। এজন্যই কর্টেক্সের অপর নাম গ্রে-ম্যাটার বা ধূসর পদার্থ এবং মেডুলার অপর নাম হোয়াইট ম্যাটার বা শ্বেত পদার্থ।
4 views
Answered