1 Answers

মানব মস্তিষ্কের প্রথম ও শেষ অঙ্গগুলো হলো যথাক্রমে অগ্রমস্তিষ্ক ও পচাৎমস্তিষ্ক। এই অংশ দুটি ভিন্ন প্রকৃতির। নিম্নে যুক্তি সহকারে বর্ণনা করা হলো-

অগ্রমস্তিষ্ক সেরিব্রাম, থ্যালামাস ও হাইপোথ্যালামাস নিয়ে গঠিত। অপরদিকে, পশ্চাৎমস্তিষ্ক সেরিবেলাম, পনস ও মেডুলা অবলংগাটা নিয়ে গঠিত। অগ্রমস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরিব্রাম। অপরদিকে পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরিবেলাম। অগ্রমস্তিষ্কের সেরিব্রাম মস্তিষ্কের অধিকাংশ জুড়ে অবস্থিত। অপরদিকে পশ্চাৎমস্তিষ্কের সেরিবেলাম, সেরিব্রাল হেমিস্ফিয়ারের নিচে অবস্থিত। অগ্রমস্তিষ্ক আমাদের চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, বাকশক্তি ও ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। অন্যদিকে পশ্চাৎমস্তিষ্ক দেহের, পেশির টান নিয়ন্ত্রণ, চলনে সমন্বয় সাধন, দেহের ভারসাম্য রক্ষা করে।
উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকের প্রথম ও শেষ কার্যক্রম নিয়ন্ত্রণকারী অংশ অর্থাৎ অগ্রমস্তিষ্ক ও পশ্চাৎমস্তিষ্ক গঠন ও কাজের ভিত্তিতে একে অপর থেকে ভিন্ন।

5 views

Related Questions