1 Answers
সাব্বির ও রফিকের পরিবারের কাজের ধরন ভিন্ন হলেও উভয় পরিবার অর্থনৈতিক কাজ করে।
যেসব কাজের মাধ্যমে পরিবারের সদস্যদের ভরণ-পোষণের ব্যবস্থা করা হয় সেগুলোই পরিবারের অর্থনৈতিক কাজ। পরিবারের প্রধান বা জ্যেষ্ঠ সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে তাদের ভরণ-পোষণ অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি চাহিদা পূরণ করে। পরিবারের অর্থনৈতিক কাজ পরিবারকেন্দ্রিক এবং পরিবারের বাইরে সম্পাদিত হয়। পরিবারকে কেন্দ্র করে কুটির শিল্প, মৎস্য চাষ, কৃষিকাজ, পশুপালন ইত্যাদি অর্থনৈতিক কাজ সম্পাদিত হয়, যেমনটি আমরা রফিকের পরিবারের ক্ষেত্রে দেখতে পাই। রফিকের মা-বাবা বাঁশ-বেতের ঝুড়ি তৈরি করে এবং হাঁস-মুরগির খামার করে পরিবারের অর্থনৈতিক কাজ সম্পাদন করছেন। অর্থাৎ এ পরিবারের অর্থনৈতিক কাজটি পরিবারকেন্দ্রিক।
সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নতির ফলে পরিবারের অর্থনৈতিক কাজে অনেক পরিবর্তন এসেছে। বর্তমানে পরিবারের সদস্যরা অফিস-আদালত, কলকারখানাসহ নানাবিধ প্রতিষ্ঠানে চাকরি এবং ব্যবসাসহ আত্মকর্মসংস্থানের মাধ্যমে আয় করছে, যেমনটি সাব্বিরের পরিবারের ক্ষেত্রে লক্ষ করা যায়। সাব্বিরের মা-বাবা দুজনেই সরকারি চাকরি করেন। অর্থাৎ এ পরিবারের অর্থনৈতিক কাজটি পরিবারকেন্দ্রিক নয়।
পরিশেষে বলা যায়, সাব্বিরের পরিবারের অর্থনৈতিক কাজ পরিবারের বাইরে সম্পাদিত হচ্ছে। আর রফিকের পরিবারের অর্থনৈতিক কাজ পরিবারকেন্দ্রিক। তাই উভয় পরিবার অর্থনৈতিক কাজ সম্পন্ন করলেও কাজের ধরন ভিন্ন প্রকৃতির।