1 Answers
অস্থি বা হাড়গুলোকে পরস্পরের সাথে সংযুক্ত রাখে অস্থিসন্ধি। স্নিগ্ধার সড়ক দূর্ঘটনায় পায়ের দুটি অস্থির সন্ধিক্ষণে আঘাত পায়। সুতরাং তার ক্ষতিগ্রস্ত স্থান হলো হাঁটুর অস্থিসন্ধি। নিম্নে আঘাতপ্রাপ্ত অংশ অর্থাৎ হাঁটুর অস্থিসন্ধির গঠন বর্ণনা করা হলো-
দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে বলা হয় অস্থিসন্ধি। প্রতিটি অস্থিসন্ধির অস্থিসমূহ এক রকম স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনী দিয়ে দৃঢ়ভাবে আটকানো থাকে। হাঁটুর অস্থিসন্ধিটিকে প্রকৃতপক্ষে বলা হয় সাইনোভিয়াল অস্থিসন্ধি। এটি অস্থিসন্ধি ক্যাপসুল বা অস্থিসন্ধি আবরণী দ্বারা আবৃত থাকে। ক্যাপসুলের ভেতর থাকে সাইনোভিয়াল গহ্বর। সাইনোভিয়াল গহ্বরের ভেতরে এক ধরনের তৈলাক্ত পদার্থ থাকে, যাকে বলা হয় সাইনোভিয়াল রস। এ অস্থিসন্ধির অস্থি দু'টির সংযোগস্থলের প্রান্তভাগ তরুণাস্থি দ্বারা আবৃত। সাইনোভিয়াল রস এবং তরুণাস্থি, অস্থিতে অস্থিতে ঘর্ষণজনিত ক্ষয়রোধ করে থাকে।