1 Answers

খাদ্য উপাদানের খাদ্য ক্যালরির অনুযায়ী, ১ গ্রাম শর্করা, আমিষ ও চর্বি থেকে যথাক্রমে ৪, ৪ ও ৯ খাদ্য ক্যালরি পাওয়া যায়।

উদ্দীপক অনুসারে

২৫০ গ্রাম ভাত ও রুটি (শর্করা) থেকে প্রাপ্ত খাদ্য ক্যালরির পরিমাণ = ২৫০ × ৪ = ১০০০ কিলোক্যালরি

১৫০ গ্রাম মাংস ও ডাল (আমিষ) থেকে প্রাপ্ত খাদ্য ক্যালরির পরিমাণ = ১৫০ × ৪ = ৬০০ কিলোক্যালরি এবং

১০০ গ্রাম তৈল ও মাখন (চর্বি) থেকে প্রাপ্ত খাদ্য ক্যালরির পরিমাণ = ১০০ × ৯ = ৯০০ কিলোক্যালরি।

অতএব, উদ্দীপকে প্রদত্ত খাদ্য থেকে প্রাপ্ত মোট খাদ্য ক্যালরি = ১০০০ + ৬০০ + ৯০০ কিলোক্যালরি = ২৫০০ কিলোক্যালারি।

আমরা জানি

১ কিলোক্যালরি = ৪.২ কিলোজুল

∴ ২৫০০ কিলোক্যালরি (৪.২ × ২৫০০) কিলোজুল 

= ১০৫০০ কিলোজুল।

সুতরাং, উদ্দীপকে প্রদত্ত খাদ্য থেকে প্রাপ্ত মোট শক্তির পরিমাণ ১০৫০০ কিলোজুল।

5 views

Related Questions

ইসলামী ব্যাংকিং আল-কুরআন এর বিধিবিধান অনুসরণ করে পরিচালিত একটি ব্যাংকিং ব্যবস্থা যাতে সুদের বিনিময়ে ধার ও ঋণের লেনদেন নিষিদ্ধ। ইসলামী ব্যাংকিং ব্যবস্থার লক্ষ্য হচ্ছে সুদ নির্মূলকরণ এবং অর্থনৈতিক যৌক্তিকতা, ন্যায়বিচার দক্ষতা, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির নীতি প্রতিষ্ঠা। ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উদ্যোক্তা এবং পুঁজিমালিকের মধ্যে শিল্প অথবা বাণিজ্যিক ঝুঁকি সমানভাবে বণ্টন এবং বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা থেকে প্রাপ্ত অর্থ বিনিয়োগকারীদের মধ্যে আনুপাতিক মূলধনের ভিত্তিতে ভাগ করার কথা বলা হয়েছে। ইসলামী ব্যাংকিং সবচেয়ে উৎপাদনশীল ও লাভজনক প্রকল্পে বিনিয়োগ করে। (Translate into English)
1 Answers 6 Views