1 Answers
কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে এবং ভৌগোলিক সীমানার বাইরে বসবাসকারী সব নাগরিক কর্তৃক উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের অর্থমূল্যের সমষ্টি হলো মোট জাতীয় উৎপাদন (GNP)। মোট জাতীয় উৎপাদন পরিমাপের ক্ষেত্রে বিদেশে অবস্থানরত দেশি জনগণের আয় যোগ করা হয় এবং দেশে অবস্থানরত বিদেশিদের আয় বিয়োগ করা হয়। এক্ষেত্রে যদি 'X' দিয়ে আমরা বিদেশে অবস্থানরত দেশি জনগণের আয় বোঝাই এবং 'M' দ্বারা দেশে অবস্থানরত বিদেশিদের আয় বোঝাই তাহলে মোট জাতীয় উৎপাদন GNP = মোট দেশজ উৎপাদন (GDP) + (X-M) |
উদ্দীপকে দেওয়া আছে
GDP = ২৮,০০০ কোটি টাকা
X = ৭০০০ কোটি টাকা
M = ৩০০০ কোটি টাকা
সুতরাং উদ্দীপকে বর্ণিত দেশের GNP = GDP + (X-M)
= ২৮০০০ + (৭০০০ - ৩০০০) কোটি টাকা
= ২৮০০০ + ৪০০০ কোটি টাকা
= ৩২০০০ কোটি টাকা।
∴ উদ্দীপকে বর্ণিত দেশটির মোট জাতীয় উৎপাদন ৩২,০০০। কোটি টাকা।