1 Answers

উদ্দীপকের প্রাপ্ত তথ্যের আলোকে দৃশ্যপট-১ এ উল্লিখিত 'A' দেশটির মোট জাতীয় উৎপাদন নির্ণয় করা হলো-

কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা ভূমির ওপর সে দেশের মোট শ্রম ও মূলধন বিনিয়োগ করে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য ও সেবা উৎপাদিত হয়, তার আর্থিক মূল্যকে ঐ দেশের মোট জাতীয় উৎপাদন (GNP) বলে। তবে দেশের অভ্যন্তরে বসবাসকারী বিদেশিদের দ্বারা উৎপাদিত দ্রব্য ও সেবার মূল্য জাতীয় উৎপাদনের অন্তর্ভুক্ত হবে না। কিন্তু বিদেশে বসবাসকারী ঐ দেশের নাগরিকদের উৎপাদিত দ্রব্য ও সেবার মূল্য দেশটির জাতীয় উৎপাদনের অন্তর্ভুক্ত হবে।

উদ্দীপকে দেওয়া আছে, A দেশের,

মোট অভ্যন্তরীণ উৎপাদন (GDP) = ২৪,০০০ কোটি টাকা

বিদেশি নাগরিকদের উৎপাদন (M) = ১৫০০ কোটি টাকা

দেশের নাগরিকদের বিভিন্ন দেশে উৎপাদন (X) = ৪০০০ কোটি টাকা

আমরা জানি,

মোট জাতীয় উৎপাদন (GNP) = GDP + (X - M)

= ২৪০০০ + ( ৪০০০ - ১৫০০)

= ২৪০০০ + ২৫০০

∴  GNP-  ২৬৫০০ কোটি টাকা

অতএব, ২০১৭ - ১৮ অর্থবছরে 'A' দেশের মোট জাতীয় উৎপাদন (GNP) ২৬৫০০ কোটি টাকা।

6 views

Related Questions