1 Answers

দৃশ্যপট-১-এ আক্রান্ত দেশটির জাতীয় বা রাষ্ট্রীয় স্বাধীনতা খর্ব হয়েছে।
একটি স্বাধীন রাষ্ট্র যে স্বাধীনতা ভোগ করে তাই জাতীয় বা রাষ্ট্রীয় স্বাধীনতা। জাতীয় স্বাধীনতার ফলে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের কর্তৃত্বমুক্ত থাকে। যেমন- বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ থেকে মুক্ত। বাংলাদেশের এই অবস্থানকে জাতীয় বা রাষ্ট্রীয় স্বাধীনতা বলে। প্রত্যেক স্বাধীন রাষ্ট্র জাতীয় স্বাধীনতা ভোগ করে। দৃশ্যপট-১-এ আক্রান্ত দেশটির এই জাতীয় স্বাধীনতাই খর্ব হয়েছে।
দৃশ্যপট-১-এ দেখা যায়, আফ্রিকার দেশ তানজানিয়া নিরাপদ অঞ্চল তৈরির কথা বলে স্বাধীন রাষ্ট্র উগান্ডা আক্রমণ করে। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, তানজানিয়া উগান্ডা আক্রমণ করে দেশটির জাতীয় স্বাধীনতা খর্ব করেছে।

4 views

Related Questions