1 Answers

দৃশ্যপট-১ এ মাতৃতান্ত্রিক পরিবারকে নির্দেশ করা হয়েছে।
বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবার পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক- এই দুই ভাগে বিভক্ত। যে পরিবারে ক্ষমতা ও কর্তৃত্বের ভার মায়ের হাতে থাকে অর্থাৎ মা পরিবারের প্রধান কর্তা তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে। এ ধরনের পরিবারে সন্তানরা মায়ের পরিচয়ে পরিচিত হয়। মাতৃতান্ত্রিক পরিবারে স্বামী তার স্ত্রীর বাড়িতে ব্যবস্থাপক হিসেবে বাস করে। পরিবারের ভরণপোষণের দায়িত্ব থাকে স্ত্রীর ওপর। আমাদের দেশে গারো ও খাসিয়া সমাজে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়।
উদ্দীপকে বলা হয়েছে, প্রভা ডিওর মা পরিবারের প্রধান এবং তার অন্যান্য ভাইবোনের মতো সেও তার নানির বংশপদবি গ্রহণ করেছে। এসব বিষয় মাতৃতান্ত্রিক পরিবারের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। মাতৃতান্ত্রিক পরিবারে মায়ের বংশপরিচয়ে সন্তানরা পরিচিত হয় এবং মা পরিবারে নেতৃত্ব দেন। তাই বলা যায়, প্রভা ডিও মাতৃতান্ত্রিক পরিবারে বাস করে।

5 views

Related Questions