1 Answers
উদ্দীপকের ঘোষণাটি সংসদীয় সরকারব্যবস্থাকে নির্দেশ করে।
সংসদীয় সরকার বলতে এমন একটি সরকারব্যবস্থাকে বোঝায় যেখানে শাসকরা জনগণের প্রত্যক্ষ-পরোক্ষ ভোটে নির্বাচিত হন এবং নির্বাচনে জয়ী সংখ্যাগরিষ্ঠ দলই সরকার গঠন করে। শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগকে জবাবদিহি করতে বাধ্য থাকে। এটি এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ দেশের সার্বভৌম ক্ষমতার মালিক এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা দেশের শাসনকার্য পরিচালিত হয়।, গণতান্ত্রিক সরকার নিয়মতান্ত্রিকভাবে অর্থাৎ নির্বাচনের মাধ্যমে গঠিত হয়। এটি জনগণের কল্যাণার্থে জনগণের মধ্যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করে।
উদ্দীপকের ঘোষণাতেও বলা হয়েছে, জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী হবে এবং নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গণপরিষদ গঠন করা হবে। গণপরিষদে প্রতিনিধিত্বকারী নির্বাচিত এই সরকার দেশের জনগণের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার কাজ করবে। অর্থাৎ উদ্দীপকের ঘোষণায় ইঙ্গিতকৃত সরকার গণতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায় উদ্দীপকে উল্লিখিত ঘোষণায় গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে নির্দেশ করা হয়েছে।