1 Answers
মোট জাতীয় উৎপাদন হলো একটি দেশের নাগরিকদের উৎপাদিত দ্রব্য বা সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে বোঝায়। মোট জাতীয় উৎপাদনে শুধু দেশের নাগরিকদের উৎপাদন হিসেবে গণনা করা হয়। এ নাগরিকরা দেশে বা বিদেশে যেখানেই অবস্থান করুক না কেন, এক্ষেত্রে নাগরিকই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে 'G' দেশে বসবাসরত জনগণের উৎপাদিত সকল দ্রব্য ও সেবা বাবদ মোট প্রাপ্ত অর্থ ১২০০ বিলিয়ন ইউএস ডলার। যার মধ্যে বিদেশিদের প্রাপ্ত অর্থ রয়েছে ৩০০ বিলিয়ন ইউএস ডলার। পাশাপাশি 'G' দেশের বিদেশে অবস্থিত নাগরিকদের প্রাপ্ত অর্থ হলো ৮০০ বিলিয়ন ইউএস ডলার।
∴ মোট জাতীয় উৎপাদন GNP = GDP + (X - M)
এখানে, দেওয়া আছে
GDP = ১২০০ বিলিয়ন ইউএস ডলার
X = ৮০০ বিলিয়ন ইউএস ডলার
M = ৩০০ বিলিয়ন ইউএস ডলার
= ১২০০ + (৮০০ - ৩০০)
= ১২০০ + ৫০০
∴ GNP = ১৭০০
সুতরাং 'G' দেশের নাগরিকদের মোট জাতীয় উৎপাদন ১৭০০ বিলিয়ন ইউএস ডলার।