1 Answers
মানবদেহের প্রধান হরমোন উপাদনকারী গ্রন্থি হলো পিটুইটারি গ্রন্থি। এটি মস্তিষ্কের নিচের অংশে অবস্থিত। আকারে ক্ষুদ্র হলেও এ গ্রন্থি থেকে অনেক হরমোন (যেমন- গোনাডোট্রপিক, সোমাটোট্রপিক, থাইরয়েড উদ্দীপক হরমোন এডরেনোকর্টিকোট্রপিন ইত্যাদি) নিঃসৃত হয়। পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের সংখ্যা যেমন বেশি, অন্যদিকে অন্যান্য গ্রন্থির উপর এসব হরমোনের প্রভাবও বেশি। এজন্যই পিটুইটারি গ্রন্থিকে প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি বলা হয়।
4 views
Answered