1 Answers

একটি রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের চারটি উপাদানের মধ্যে সরকার ও সার্বভৌমত্ব বেশি প্রয়োজন বলে আমি মনে করি।
উদ্দীপকে রাষ্ট্রের চারটি উপাদানের কথা বলা হয়েছে। যথা- ভূ-খণ্ড, জনসংখ্যা, সরকার এবং সার্বভৌমত্ব। এ চারটি উপাদানই রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য। এগুলোর যেকোনো একটি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্র গঠনের জন্য যেমন নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসমষ্টি থাকা অপরিহার্য, তেমনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকার ও সার্বভৌমত্ব গুরুত্বপূর্ণ।
সরকার রাষ্ট্রের অপরিহার্য উপাদান। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্র পরিচালনায় তিনটি বিভাগ অর্থাৎ আইন, শাসন ও বিচার বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়। রাষ্ট্রের ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়। তবে রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের পাশাপাশি রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকাও অত্যাবশ্যক। এটি রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এটি রাষ্ট্রের চরম, পরম এবং সর্বোচ্চ ক্ষমতা। এর দুটি দিক রয়েছে। যথা-অভ্যন্তরীণ ও বাহ্যিক সার্বভৌমত্ব। অভ্যন্তরীণ সার্বভৌমত্বের সাহায্যে রাষ্ট্র দেশের অভ্যন্তরে ব্যক্তি ও সংস্থার ওপর কর্তৃত্ব আরোপ করতে পারে এবং বাহ্যিক সার্বভৌমত্বের মাধ্যমে রাষ্ট্র বহিঃশত্রুর নিয়ন্ত্রণ থেকে দেশকে মুক্ত রাখতে পারে। এসব কারণে বলা যায়, রাষ্ট্র পরিচালনার জন্য সরকার ও সার্বভৌমত্ব বেশি প্রয়োজন।

5 views

Related Questions

Translations: Bengali to English: বৈশ্বিক মহামারির সময়ে স্থূলতা ও বিষন্নতার হার অনেক বেড়ে গেছে। গবেষকদের মতে, বিষণতার সঙ্গে ওজন বৃদ্ধির গভীর সম্পর্ক রয়েছে। ওজন বাড়লে মানসিক অবস্থারও পরিবর্তন ঘটে, আরও বিষন্নতা ঘিরে ধরে। বিশেষ করে নারীদের মধ্যে বিষন্নতা বেশি দেখা যায়। একটি গবেষণায় দেখা গেছে, স্বাভাবিক ওজনের মানুষের চেয়ে স্থূলতার সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের বিষন্নতায় ভােগের হার প্রায় ৫৫ শতাংশ বেশি। ওজন বৃদ্ধির পরিণতি স্বীকার করতে হয় নারীদের বেশি। অতিরিক্ত মেদ শরীরে হরমােনের ভারসাম্য নষ্ট করে, যা তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে ও বিষন্নতা যা মন খারাপের পরিমাণ বৃদ্ধি করে।
1 Answers 7 Views
বৈশ্বিক মহামারির সময়ে স্থূলতা ও বিষণ্নতার হার অনেক বেড়ে গেছে। গবেষকদের মতে, বিষণ্নতার সঙ্গে ওজন বৃদ্ধির গভীর সম্পর্ক রয়েছে। ওয়ান বাড়লে মানসিক অবস্থারও পরিবর্তন ঘটে, আরও বিদ্যুতা দিয়ে ধরে। বিশেষ করে নারীদের মধ্যে বিষণ্নতা বেশি দেখা যায়। একটি গবেষণায় দেখা গেছে, স্বাভাবিক ওজনের মানুষের চেয়ে স্থূলতার সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের বিষণ্নতায় ভোগের হার প্রায় ৫৫ শতাংশ বেশি। এজন বৃদ্ধির পরিণতি স্বীকার করতে হয় নারীদের বেশি। অতিরিক্ত মেদ শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে, যা তাঁদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে ও বিষণ্ণতা যা মন খারাপের পরিমাণ বৃদ্ধি করে। (Translations Bengali to English)
1 Answers 8 Views