1 Answers

সরকার রাষ্ট্র পরিচালনার বাস্তবায়নকারী উপাদান, কারণ সরকার ছাড়া রাষ্ট্র পরিচালিত হয় না।
রাষ্ট্র গঠনের চারটি উপাদানের মধ্যে অন্যতম একটি উপাদান হলো সরকার, যার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। রাষ্ট্রের যাবতীয় কার্যাবলি সরকারের মাধ্যমে পরিচালিত ও বাস্তবায়িত হয়। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকার তিন ধরনের কাজ সম্পাদন করে। যেমন- আইন প্রণয়ন, শাসন পরিচালনা ও বিচার সংক্রান্ত। এ তিন ধরনের কাজ সম্পাদনের জন্য সরকারের তিনটি বিভাগ রয়েছে। যথা- আইন, শাসন ও বিচার বিভাগ। এ তিনটি বিভাগের মাধ্যমে সরকার রাষ্ট্রের কর্মসূচি ও নীতিমালা বাস্তবায়ন করে।

6 views

Related Questions