1 Answers
দৈনন্দিন কাজগুলোকে সময় অনুযায়ী লিখিত ভাবে লিপিবদ্ধ করে সময় তালিকা তৈরি করতে হয়। এর ফলে সময়মতো সব কাজ সম্পন্ন করার ভালো অভ্যাস গড়ে ওঠে। উদ্দীপকে মৌমিতা একজন ছাত্রী। সে পড়াশোনার ক্ষেত্রে খুবই সচেতন। তাই সময়ের প্রতি গুরুত্ব দিয়ে প্রতিদিনের জন্য সে একটি সময় তালিকা প্রস্তুত করেছে। মৌমিতা সময় তালিকা প্রণয়ন করার সময় নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করেছে। যেমন:
i. সে দৈনিক করণীয় কাজগুলো ঠিক করে নেয়।
ii. গুরুত্ব অনুসারে কাজগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে সাজায়।
iii. ঠিক যতটুকু সময় প্রয়োজন একটি কাজ সম্পন্ন করার জন্য সে সেভাবে সময় তালিকা সাজিয়ে কাজ করে।
iv. পারিবারিক অবস্থা, সুযোগ-সুবিধা, সদস্যদের কাজের অভ্যাস বিবেচনা করে সময় তালিকা প্রণয়ন করে।
v. কাজের সমন্বয়ের মাধ্যমে সময় বাঁচানোর জন্য সময় তালিকা করে।
vi. পারিবারিক কাজগুলোকে দৈনিক, মাসিক, সাপ্তাহিকভাবে ভাগ করে নিয়ে যেসব কাজ সাপ্তাহিক বা মাসিক, সেগুলোকে দৈনিক সময় তালিকা থেকে পৃথক করে।
vii. সে সময়, বিশ্রাম, ঘুম ও অবসরের ব্যবস্থা করেই সময় তালিকা করে।
viii. সে জানে কঠিন কাজের পর হালকা কাজ করতে হয়। তাই সে সেভাবেই সময় তালিকা তৈরি করে। এতে ক্লান্তি দূর হয় এবং পরবর্তী কাজে উৎসাহ পাওয়া যায়।
ix. তার সময় তালিকা নমনীয় হয়। যাতে প্রয়োজনে রদবদল করা যায়।