1 Answers
রুবা বুদ্ধি প্রতিবন্ধী শিশু।
বুদ্ধি প্রতিবন্ধিতা বা মানসিক প্রতিবন্ধিতা হচ্ছে বুদ্ধিবৃত্তিক দুর্বলতা, বুদ্ধি বিকাশে ধীরগতি, শিক্ষা গ্রহণে অক্ষমতা। বুদ্ধি প্রতিবন্ধিতা সাধারণত শিশুর ১৮ বছরের আগেই প্রকাশ পায়।
রুবা জন্ম থেকেই অস্বাভাবিক। তার সার্বিক বিকাশ বয়সের তুলনায় কম। কোনো সাধারণ নির্দেশনা সে বুঝতে পারে না। সে অকারণে কাঁদে ও হাসে। এসব আচরণের মাধ্যমে সহজেই রুবাকে বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে শনাক্ত করা যায়। যে কোনো সূক্ষ্ম কাজ কিংবা সামাজিক আচরণ সে ঠিকমতো করতে পারে না। তাকে একই নির্দেশনা বার বার দিতে হয়। যত্ন ও শিক্ষণের মাধ্যমে এসব শিশুর আচরণের উন্নয়ন ঘটানো যায়। তাই এসব শিশুদের শনাক্ত করে যথাযথ যত্ন ও শিক্ষণের ব্যবস্থা করতে হবে।
6 views
Answered