1 Answers

উদ্দীপকে জহিরের বাবার শেষোক্ত বক্তব্যে বাংলাদেশের জলবায়ু নিয়ে যে আক্ষেপ প্রকাশ করেছেন তা যথার্থ।

জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মানুষের জীবন-জীবিকায় নানা পরিবর্তন ঘটছে। বর্তমান জলবায়ু বিশ্লেষণ করলে বাংলাদেশকে আর ষড়ঋতুর দেশ বলা যায় না। উদ্দীপকে জহিরের বাবা এ কারণেই আক্ষেপ করেছেন। তার শেষোক্ত আক্ষেপ বাঙালির জীবন-জীবিকার ওপর দৃশ্যমান প্রভাবের ফলশ্রুতিতেই হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণেই বাংলাদেশে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, দীর্ঘস্থায়ী বন্যা, নদনদীর ভাঙন ইত্যাদি দেখা দিচ্ছে। ফলে মানুষের জীবন-জীবিকায় আসছে নানা পরিবর্তন। গড় তাপমাত্রা দেশের সর্বত্র বৃদ্ধি পেয়েছে। 'স্বল্প সময়ে অধিক বৃষ্টিপাত, ভারী বর্ষণের ফলে ভূমিধস, বন্যা ও পাহাড় ধসের ঘটনা ঘটছে। নদীর অস্তিত্ব হারিয়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রাও বদলে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে নানামুখী বিপর্যয়ের কারণে মানুষের জীবনধারণের ভিত হারিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের মানুষের জীবন-জীবিকায় নানামুখী প্রভাব পড়ছে।

তাই বলা যায়, জহিরের বাবার শেষোক্ত আক্ষেপ বর্তমান পরিস্থিতি বিবেচনায় যথার্থ।

5 views

Related Questions