1 Answers
উদ্দীপকে সজলের বাবার শেষোক্ত কথাটি ছিল চিনি জলে মিশে আছে এবং জলের সর্বত্র বিদ্যমান। তাই চিনি দেখা যাচ্ছে না। অনুরূপভাবে ব্রহ্ম বা ঈশ্বর সর্বদা সকল স্থানে বিদ্যমান। তাই তাকে আমরা দেখতে পাই না। ব্রহ্মের কোনো আকার নেই। তিনি নিরাকার। তিনি সর্বাবস্থায় সব জায়গায় অবস্থান করেন। ব্রহ্মকে চোখে দেখা যায় না। কেবল অনুধাবন করা যায়। উক্তিটির মাধ্যমে প্রতিটি সৃষ্টির প্রতি ইঙ্গিত করা হয়েছে। যেখানে কোথাও কোনো ত্রুটি নেই। সবই চলছে তার নিয়মে। সেখানেই ব্রহ্মের অবস্থান। উক্তিটির মাধ্যমে আরও বুঝতে পারি, জীবের মধ্যে আত্মারূপে ব্রহ্ম অবস্থান করে। তাই কারো সাথে কারও ভেদ নেই। কেউ কাউকে হিংসা করা মানে নিজেকে হিংসা করা। কারও ক্ষতি করা মানে ব্রহ্মেরই ক্ষতি করা।
অতএব আমরা একথা বলতে পারি যে, ব্রহ্মকে বুঝতে মন্দিরে যাওয়ার দরকার নেই তার সৃষ্টির মধ্যেই তিনি বিরাজমান।