1 Answers
উদ্দীপকের বনি এবং জনির মধ্যে আচরণের পার্থক্য হওয়ার মূল কারণ সামাজিকীকরণের ভিন্নতা।
তারা উভয়ে একই ধরনের সুযোগ-সুবিধা পাওয়ার পরও তাদের আচরণগত বৈসাদৃশ্য লক্ষ করা যায়। বনি যেখানে সবার সাথে সুন্দরভাবে কথা বলে, ভালো আচরণ করে, পড়ালেখা করে, ভদ্র ও নম্র, সেখানে তার চাচাতো ভাই জনি এর উল্টো। বনির সামাজিকীকরণ হয়েছে যেখানে সঠিকভাবে, সেখানে জনির সামাজিকীকরণ সঠিকভাবে হয়নি। তাই তার মধ্যে উক্ত আচরণগত সমস্যা দেখা যায়। যদি জনির সামাজিকীকরণ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হতো, তবে তার মধ্যে এরূপ সমস্যা দেখা দিত না। আমি মনে করি, জনির পরিবার জনিকে সামাজিকীকরণে ব্যর্থ হয়েছে অথবা তাকে সামাজিকীকরণে সঠিক পদ্ধতি অনুসরণ করা হয়নি। তাই বনি ও জনির মধ্যে আচরণগত পার্থক্য গড়ে উঠেছে।
6 views
Answered