1 Answers

উদ্দীপকে উল্লিখিত জনির আম্মুর আক্রান্ত প্রথম রোগটি হলো আর্থ্রাইটিস। নিচে আর্থ্রাইটিস রোগটি সম্পর্কে ব্যাখ্যা করা হলো-

আর্থ্রাইটিস এক ধরনের বাত রোগ। অনেকদিন যাবৎ বাতজ্বরে ভুগলে এবং এর যথাযথ চিকিৎসা না করা হলে এ রোগটি হবার সম্ভাবনা থাকে। অস্থিসন্ধি বা গিঁটে প্রদাহ বা ব্যথা হওয়া অস্থিসন্ধি শক্ত হয়ে যাওয়া অস্থিসন্ধি নাড়াতে কষ্ট হওয়া, গিঁট ফুলে যাওয়া এর অন্যতম লক্ষণ। সাধারণত বয়স্করা এ রোগে আক্রান্ত হয়, নিয়মিত ব্যায়াম করলে, সুষম ও আঁশযুক্ত খাদ্য গ্রহণ করলে ও পর্যাপ্ত আলো বাতাসপূর্ণ স্থানে বসবাস করলে এ রোগ প্রতিরোধ করা যায়।

4 views

Related Questions