1 Answers
জরাসন্তান গর্ভে থাকার সময় ডেইজি চিকেনপক্সে আক্রান্ত হন।
শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন মায়ের শারীরিক ও মানসিক অবস্থা এবং গর্ভের পরিবেশ শিশুর বিকাশকে প্রভাবিত করে। গর্ভাবস্থায় নানা কারণে শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত এবং প্রতিবন্ধী হতে পারে। এর মধ্যে একটি কারণ হলো, 'মায়ের রোগ'। গর্ভস্থ শিশুর ওপর এর প্রভাব মারাত্মক ক্ষতিকর হয়। এ সময় নারীরা চিকেনপক্স ছাড়াও জার্মানহাম, মাম্পস, যক্ষ্মা, ম্যালেরিয়া, রুবেলা ভাইরাস, এইডস ইত্যাদিতে আক্রান্ত হতে পারেন। এর ফলে শিশু শারীরিকভাবে বিকলাঙ্গ এবং মানসিক প্রতিবন্ধীও হতে পারে। এছাড়া মায়ের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা, থাইরয়েড গ্রন্থির সমস্যা প্রভৃতি শারীরিক সমস্যায় গর্ভস্থ শিশু প্রতিবন্ধী হতে পারে।
ডেইজি তার সন্তান গর্ভে থাকার সময় চিকেন পক্সে আক্রান্ত হয়। এছাড়াও গর্ভাবস্থায় নারীরা উল্লিখিত রোগে আক্রান্ত হতে পারেন।