1 Answers
পূর্ণি ডিহাইড্রেশনে ভুগছে। শরীরে পানির পরিমাণ খুব কমে গেলে সেই অবস্থাকে ডিহাইড্রেশন বলে।
বেঁচে থাকার জন্য পানি অত্যাবশ্যকীয়। প্রতিদিন মল, মূত্র, ফুসফুস ও চামড়ার মাধ্যমে শরীর থেকে পানি বের হয়ে যায়। মানুষের শরীর পানি সঞ্চয় করে রাখতে পারে না। তাই প্রতিদিনই বিশুদ্ধ পানি করতে হয়। পূর্ণির শরীর থেকে দৈনিক প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়। কিন্তু এই ঘাটতি পূরণের জন্য যতটুকু পানি প্রয়োজন তা সে গ্রহণ করে না। ফলে তার দেহে পানির পরিমাণ খুব কমে গেছে এবং ডিহাইড্রেশন বা পানি শুষ্কতা দেখা দিয়েছে। তার দেহে যে সকল সমস্যা দেখা দিয়েছে তা হলো-
১. মাথা ধরা
২. শারীরিক দুর্বলতা
৩. ঠোঁট শুকিয়ে যাওয়া বা ফেটে যাওয়া
৪. মূত্রের রং গাঢ় হওয়া
৫. কোষ্ঠকাঠিন্য ডিহাইড্রেশন থেকে শরীরে মারাত্মক অবস্থার সৃষ্টি হতে পারে।
তাই এটি প্রতিরোধে পূর্ণির পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করা দরকার।