1 Answers
বকুল কৈশোরের অর্ন্তমুখী মনোসামাজিক সমস্যায় ভুগছে। কৈশোরের মনোসামাজিক সমস্যা দুই ধরনের হয়। যথা- অন্তর্মুখী ও বহির্মুখী।
অন্তর্মুখী সমস্যাগ্রস্ত ছেলেমেয়েরা নানা ধরনের আবেগীয় ও মানসিক জটিলতায় ভোগে। বাইরে থেকে এ ধরনের সমস্যার প্রকাশ কম হলেও ভেতরে এর ভয়াবহতা অনেক। বকুলের সমস্যা সৃষ্টির কারণ হলো-
i. কৈশোর শিশুর সার্বিক বিকাশের নতুন পর্যায়। এ সময় ছেলেমেয়েরা শারীরিক ও মানসিক পরিবর্তনের ফলে বিপর্যস্ত থাকে। ফলে তারা অন্তর্মুখী স্বভাবের হয়ে পড়ে। বকুলও এরকম পরিস্থিতিতে পড়েছে।
ii. এছাড়া বাবা-মায়ের অতি রক্ষণশীল মনোভাবের কারণেও সে অন্তর্মুখী হয়ে পড়েছে। সে কারো সাথে মেশে না, চুপচাপ থাকে।
সুতরাং, মা-বাবার অতিরক্ষণশীলতা ও বয়ঃসন্ধিক্ষণের পরিবর্তনের কারণেই বকুল অন্তর্মুখী মনোসামাজিক সমস্যার শিকার।