1 Answers
আমেনার ছোট সন্তানটি কোয়াশিয়রকর রোগে ভুগছে।
শিশুর খাদ্যে প্রোটিনের অভাব হলে শিশুর হাত, পা ফুলে যায়, মুখে পানি আসে, ওজন হ্রাস পায়। এই অবস্থাকে কোয়াশিয়রকর বলে। সাধারণত ১-৪ বছরের শিশুরাই এ রোগের শিকার হয়।
উদ্দীপকে আমেনা পোশাক নির্মাণ শিল্পের কর্মী। তিনি লক্ষ করেন যে, তার তিন বছর বয়সী ছোট শিশুটির হাত, পা, মুখ ফুলে যাচ্ছে এবং ওজনও হ্রাস পাচ্ছে। চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক তাকে বলেন, একটি বিশেষ খাদ্য উপাদানের অভাবে এই রোগটি হয়েছে। রোগটি হচ্ছে কোয়াশিয়রকর। কোয়াশিয়রকর প্রোটিনের অভাবজনিত একটি রোগ। আমাদের দেহের অস্থি, পেশি, রক্তকণিকা থেকে শুরু করে দাঁত, চুল, নখ সবকিছুই প্রোটিন দিয়ে গঠিত। প্রোটিন বাইরের বিভিন্ন রোগ-জীবাণু ধ্বংস করে আমাদের দেহকে সুস্থ রাখে। মানসিক বিকাশেও প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রোটিনের অভাবে শিশুদের দেহের বৃদ্ধি ব্যাহত হয়, ওজন কমে যায়, মানসিক বিকাশ পিছিয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
তাই বলা যায়, আমেনার ছোট সন্তানটি প্রোটিনের অভাবজনিত কোয়াশিয়রকর রোগে ভুগছে।