1 Answers

উদ্দীপকে রাহাত এইডস রোগে আক্রান্ত। এইচআইভি সংক্রমণের সর্বশেষ পর্যায় হলো এইডস। এইডসের কোনো কার্যকর প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি। সে কারণে এইডস আক্রান্ত ব্যক্তির অনিবার্য পরিণতি অকালমৃত্যু। উদ্দীপকে রাহাত সিরিঞ্জের মাধ্যমে মাদক গ্রহণ করায় তার শরীরে নানা ধরনের উপসর্গ দেখা দেয়। যা এইডস রোগের লক্ষণের সাথে মিলে যায়। অর্থাৎ রাহাত এইডস রোগে আক্রান্ত। এইডসে আক্রান্ত ব্যক্তির ওজন ২ মাসের মধ্যে শতকরা ১১ ভাগের বেশি কমে যায়। সার্বক্ষণিক জ্বর ও ডায়রিয়া লেগে থাকে। এক মাসের বেশি সময় ধরে তার ক্রমাগত শুকনো কাশি হতে থাকে। ঘাড় ও বগলে অসহ্য ব্যথা হয়। এইডসের এসব লক্ষণের মধ্যে কয়েকটি লক্ষণ রাহাতের শরীরে দেখা যায়। এইডস কোনো ছোঁয়াচে রোগ নয়। এডিস আক্রান্ত ব্যক্তির সাথে দৈনন্দিন কাজকর্ম করলে এইডস হওয়ার কোনো সম্ভাবনা নেই। যাদের দেহে এইচআইভি আছে, তারাই শেষ পর্যন্ত এইডসে আক্রান্ত হয়।

অতএব রাহাতের শরীরের লক্ষণ বিবেচনায় বলা যায়, সে এইডসে আক্রান্ত।

5 views

Related Questions