1 Answers
রনি ও জনির ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা হলো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা।
আমাদের দেশের সাধারণ শিক্ষা ব্যবস্থা মুখস্থনির্ভর ও তাত্ত্বিক শিক্ষাক্রমের ওপর প্রতিষ্ঠিত। হাতে-কলমে শিক্ষার অভাবে বেশির ভাগ শিক্ষার্থী শিক্ষা জীবন শেষে নিজেদের কর্মসংস্থান করতে পারছে না। এ সমস্যা থেকে উত্তরণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ভূমিকা রাখতে পারে।
উদ্দীপকের রনি ও জনি এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়। অপরদিকে, তাদের বন্ধু মণি কলেজে ভর্তি না হয়ে টেকনিক্যাল কলেজ থেকে কারিগরি শিক্ষা নেয়। টেকনিক্যাল কলেজে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। এতে সে পড়াশোনা শেষ করে তার অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারছে। অন্যদিকে, রনি ও জনি সাধারণ শিক্ষা ব্যবস্থার কারণে নিজেদের কর্মসংস্থানের জন্য অপেক্ষা করছে। কিন্তু মণির মতো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিলে তাদেরও বেকার থাকতে হতো না। সুতরাং, রনি ও জনির ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা হলো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা।