1 Answers
বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে আমিনুলের মন্তব্যটি যথার্থ বলে আমি মনে করি।
বাংলাদেশের ব্যবসায় উদ্যোগ উন্নয়নে কিছু উল্লেখযোগ্য বাধা আছে। সুষ্ঠু পরিকল্পনার অভাব, চাকরির প্রতি বেশি আগ্রহ, কারিগরি শিক্ষার অভাব, প্রশিক্ষণের অভাব প্রভৃতি কারণে বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়ন ধারণার বাস্তবায়ন এখনও পিছিয়ে আছে। এ সমস্যাগুলো সমাধানের মাধ্যমে ব্যবসায় উদ্যোগের উন্নয়ন সম্ভব হতে পারে।
উদ্দীপকের আমিনুল বিদেশ থেকে এসে গার্মেন্টসের ঝুট ব্যবসায় শুর করেন। এরপর সামান্য কিছু ঋণ নিয়ে ঝুট থেকে তুলা তৈরির কারখানা প্রতিষ্ঠা করেন। তার উৎপন্ন তুলা তিনি নিজেই বাজারজাতকরণের ব্যবস্থা নেন। তিনি মনে করেন, প্রয়োজনীয় পদক্ষেপ ও ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের ব্যবসায় উদ্যোগ উন্নয়নে এগিয়ে যাবে।
4 views
Answered