1 Answers

ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। 

ব্যবসায় উদ্যোগে লাভের আশায় ঝুঁকি নিয়ে কোনো কাজে অর্থ ও শ্রম বিনিয়োগ করা হয়। আর ব্যবসায় থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনের অনিশ্চয়তা হলো ঝুঁকি। ব্যবসায়ে যত বেশি ঝুঁকি নেওয়া হয় তত বেশি লাভের সম্ভাবনা তৈরি হয়। তবে এক্ষেত্রে ক্ষতির সম্ভাবনাও থাকে। 

উদ্দীপকের আমির ও তার বড় ভাই মিলে পারিবারিক পুকুরে মাছ চাষ শুরু করেন। তারা জানে এ ব্যবসায়ে ঝুঁকি আছে। কিন্তু তারা থেমে যাননি। আর্থিক ক্ষতির আশঙ্কা আছে জেনেও তারা নিরলসভাবে কাজ করে গিয়েছেন। তাই বলা যায়, আমির ও তার ভাইয়ের ঝুঁকি নেওয়ার ক্ষমতা তাদের ব্যবসায়ে সফলতা এনে দিয়েছে। কারণ ঝুঁকির সাথে ব্যবসায় উদ্যোগের সম্পর্ক ধনাত্মক ।

5 views

Related Questions