1 Answers

নিজের সক্ষমতা, গুণ বা কাজের দক্ষতা যাচাইয়ের জন্যে নিজেই নিজের কাজ ও আচরণ প্রতিনিয়ত মূল্যায়নের প্রক্রিয়াকে আত্মবিশ্লেষণ বলে। 

ব্যবসায়ের উদ্যোগ নেওয়া একটি ঝুঁকিপূর্ণ কাজ। এক্ষেত্রে উৎপাদনের উপকরণসমূহকে একত্র করে তা সঠিকভাবে কাজে লাগাতে হয়। এটি করতে গিয়ে অত্যন্ত সচেতনতার সাথে সব অবস্থা বিবেচনা করতে হয়। এক্ষেত্রে সফলতার প্রশংসা উদ্যোক্তাই পান। আবার, ব্যর্থতার দায়ভারও তাকেই নিতে হয়। তাই ব্যবসায় উদ্যোগ নিতে আত্মবিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ।

6 views

Related Questions