1 Answers

আদির আচরণ পরিবর্তনের কারণ কৈশোরকাল। 

সাধারণত ১১ থেকে ১৮ বছর পর্যন্ত সময়কে কৈশোরকাল বলে। 

শৈশব থেকে প্রাপ্তবয়সে যাওয়ার সময় হলো কৈশোরকাল। কৈশোরে কোনো ছেলে বা মেয়ে আইনবিরোধী কাজে লিপ্ত হলে তাদের কিশোর অপরাধী বলে। যেকোনো অগ্রহণযোগ্য কাজ আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ না হলেও তা কিশোর অপরাধের মধ্যে পড়ে। যেমন- কারো জিনিস অন্যায়ভাবে নিজের দখলে রাখা, অন্যের সম্পত্তির ক্ষতি করা ইত্যাদি। অনেক ধরনের অপরাধী আছে যারা কিশোর বয়সে এসে অপরাধ জগতে প্রবেশ করে। তারা সমবয়সী দলের চাপে অপরাধী হয়। সমবয়সীদের সাথে থেকে তারা বিভিন্ন অপরাধমূলক কাজ করে। এ ধরনের ছেলেমেয়েদের মা-বাবা সন্তান পরিচালনায় সচেতন নয়। মধ্য কৈশোরে এসব ছেলেমেয়েদের অপরাধের মাত্রা খুব বেশি থাকে।

১৩ বছর বয়সী আদি একজন কিশোর। সে নিয়মিত স্কুলে যেত এবং পড়াশোনায় বেশ মনোযোগী ছিল। এক পর্যায়ে স্কুলে যাওয়ার সময় বিভিন্ন বয়সের ছেলেদের সাথে সে মিশতে শুরু করে। সে খারাপ সঙ্গীদলে মিশে রাস্তায় ঘোরাফেরা এবং ধূমপান করে।

4 views

Related Questions