1 Answers

অবনি চক্রবর্তী যখন দেখতে পারেন যে তিনি তার একটি ছোট কারখানা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না তখন মনে মনে ভাবে ঈশ্বর এ পৃথিবীর সবকিছু কীভাবে এত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছেন। তখনই তার মনে হয় তিনি শুধু নিয়ন্ত্রকই নয়, তিনি জন্মমৃত্যুর বিধায়ক এবং ভালো কাজের ফলদাতাও।

হিন্দু ধর্মতত্ত্ব বেদান্ত অনুসারে প্রাণী ও অপ্রাণী যেকোনো বিষয় বা পদার্থ যে স্থান থেকে জন্ম লাভ করে, মৃত্যু বা ধ্বংসের মাধ্যমে যার কাছে ফিরে যায়, তিনিই ব্রহ্ম বা অক্ষয় শক্তি বা ঈশ্বর। বেদান্তের এ উক্তি থেকে প্রতীয়মান হয় যে, ঈশ্বর জীবকুলের সৃষ্টি ও মৃত্যু উভয়ের সাথে সম্পৃক্ত। ঈশ্বর জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে এ জগতের সকল প্রাণী একটা নিয়মের মধ্য দিয়ে ভারসাম্য রক্ষা করে পরিচালিত হয়। তিনি স্বর্গ-নরকও সৃষ্টি করেছেন যাতে মানুষ সৎপথে ও সৎকর্মের মধ্য দিয়ে স্বর্গলাভ করতে পারে।

ঈশ্বরের এসব দিকগুলো বিশ্লেষণ করলে সহজেই প্রতীয়মান হয় যে, ঈশ্বর শুধু সর্বশক্তিমান নয়, তিনি জন্ম-মৃত্যুর বিধায়ক এবং ভালো কাজের ফলদাতাও।

5 views

Related Questions