1 Answers
দেবী দুর্গা দেবতাদের সম্মিলিত শক্তির প্রকাশ। দুর্গাপূজার মাধ্যমে হিন্দুধর্মাবলম্বীরা বিভিন্ন ধরনের অন্যায়, অবিচার ও সমাজের জন্য অকল্যাণকর কাজসমূহ ভুলে গিয়ে মায়ের সকল স্নেহ, মায়া, মমতা, ভালোবাসায় আবদ্ধ হয়। পারস্পরিক হিংসা ও বিদ্বেষ ভুলে সকল শ্রেণির মানুষের মধ্যে সৌহার্দবোধের সৃষ্টি হয়। উক্ত পূজার মাধ্যমে পারিবারিক সংহতি বৃদ্ধি পায়। মায়ের ঐশ্বরিক শক্তির প্রতি সকলের শ্রদ্ধাবোধ জাগ্রত হয়। নিজেদের মধ্যে সকল সুখ, দুঃখ ও কষ্টের কথা ভুলে গিয়ে নতুন উদ্যমে নিজেদের মধ্যে সংহতি ও একাত্মতা বৃদ্ধি পায়। দুর্গাপূজার মাধ্যমে মা দুর্গার কাছে প্রার্থনা করা হয় যেন তিনি সকল প্রকার অশুভ শক্তিকে দূর করে পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠা করেন। মা দুর্গার আশীর্বাদে আমাদের সকল প্রকার ভয়ভীতি এবং বিপদ দূর হয়। দুর্গা তার দশ হাত দিয়ে দশ দিক থেকে সকল অকল্যাণ দূর করেন এবং আমাদের কল্যাণ করেন। দেবী দুর্গা ঐশ্বরিক মাতা যিনি সকল দুঃখ-দুর্দশা দূর করে আমাদের পারিবারিক ও সামাজিক জীবনে সুখ-শান্তি প্রতিষ্ঠা করেন।
উপরের আলোচিত সকল দিক বিবেচনা করে শিক্ষক তাপস বুঝতে পেরেছিলেন, দুর্গাপূজার মাধ্যমে আমাদের পারস্পরিক হিংসা ও বিদ্বেষ দূর হয়।