1 Answers

উদ্দীপকের শ্রেয়া মীরাবাঈ সম্পর্কে জানতে পারবে, মীরাবাঈ রাজবংশে জন্মগ্রহণ করে এবং রাজবংশেই তাঁর বিবাহ হয়। রূপবতী মীরাবাঈয়ের স্বামী ভোজরাজ স্ত্রীর প্রতি উদার ও সহনশীল ছিলেন। কিন্তু এসব কোনো কিছুর প্রতিই মীরাবাঈয়ের কোনো আগ্রহ ছিল না। তিনি ছিলেন সর্বত্যাগিনী তপস্বিনী। দিন-রাত তিনি ভজন- পূজনে ব্যস্ত থাকেন। সব ছেড়ে বৃন্দাবনে আসেন। কৃষ্ণের প্রেমে মগ্ন হয়ে কৃষ্ণপ্রেমের গান রচনা করে, যা ভক্তিবাদ নামে পরিচিত। এভাবে সমস্ত জীবন তিনি কৃষ্ণের ভজন-পূজনেই ব্যয় করেন। আর একথার মাধ্যমে শ্রেয়া বুঝতে পারে, যারা প্রকৃত সাধক তারা জাগতিক সবকিছুর উর্ধ্বে ওঠে যান।

5 views

Related Questions