1 Answers

১ম বন্ধু প্রার্থনাবিহীন জীবনের সাথে যুক্ত। ২য় বন্ধু ঈশ্বরে বিশ্বাসী এবং ঈশ্বরকে পাওয়ার জন্য প্রার্থনা করে। প্রার্থনা হলো ঈশ্বরের সাথে সুসম্পর্ক স্থাপন, তাঁর পুণ্য উপস্থিতি অন্তরে অনুভব করা এবং বাস্তবজীবনে তার প্রকাশ তুলে ধরা। ১ম বন্ধু প্রার্থনার গুণাগু সম্পর্কে অবগত নয়। ২য় বন্ধু জানে, প্রার্থনা হলো ঈশ্বরের উপস্থিতিতে বাস করা বা তার উপস্থিতি জীবনে উপলদ্ধি করা। 

প্রার্থনা জীবন ছাড়া কোনো মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে না। বিশ্বাসপূর্ণ প্রার্থনা ২য় বন্ধুকে ঈশ্বরের জীবনের সাথে যুক্ত করে। ১ম বন্ধুর জীবন প্রার্থনাবিহীন জীবন। ঈশ্বরের প্রতি বিশ্বাসহীন জীবন মৃত ও নিষ্প্রাণ। ১ম বন্ধু ঈশ্বরে বিশ্বাস করে না। তাঁকে ডাকে না তার কাছে প্রার্থনা করে না। তাই ১ম বন্ধু হতাশা-নিরাশায় ভোগে। ২য় বন্ধুর জীবন সুন্দর ও পবিত্র। 

সুতরাং বলা যায়, ঈশ্বরই আমাদের প্রকৃত খাদ্য, যিনি আমাদের দেহ, মন ও আত্মাকে বাঁচিয়ে রাখেন।

মূলকথা: প্রার্থনাবিহীন জীবন হতাশাপূর্ণ।

5 views

Related Questions