1 Answers

না, আমি সালাহের মনোভাবের সাথে একমত নই। কেননা কুরআন ও হাদিস অনুসারে নবুয়তের ধারা শেষ হয়েছে। হযরত মুহাম্মদ (স.) সর্বশেষ নবি। তাঁর পরে আজ পর্যন্ত কোনো নবি আসেননি। কিয়ামত পর্যন্ত আসবেনও না। আল্লাহ তায়ালা সুরা আহযাবের ৪০নং আয়াতে তাকে শেষ নবি হিসেবে উল্লেখ করেছে। মহানবি (স.) বলেছেন- -أَنَا خَاتَمُ النَّبِيِّنَ لَا نَبِيَّ بَعْدِى অর্থ : “আমিই শেষ নবি। আমার পরে কোনো নর্বি নেই।" (সহিহ মুসলিম)

উদ্দীপকে আফ্রিকার জাতিগোষ্ঠীর বর্তমান অবস্থার পরিবর্তনের জন্য নতুন কোনো নবির প্রয়োজন নেই। বরং হযরত মুহাম্মদ (স.)-এর আদর্শ তাদের জন্য যথেষ্ট। কেননা আল্লাহ তায়ালা বলেন - قُلْ يَا يُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا   অথ -  (হে নবী ) :  আপনি বলুন, হে মানবমণ্ডলী। আমি তোমাদের সকলের জন্যই আল্লাহর রাসুল হিসেবে প্রেরিত।” (সূরা আল-আরাফ : ১৫৮) রাসুলুল্লাহ (স.) ছিলেন সর্বকালের নবি। কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সকলের নবি তিনিই। তার শিক্ষা, আদর্শ ও আনীত কিতাব আল কুরআন সকলের জন্য।

উদ্দীপকে সালাহের মনোভাব ইসলামের বিধানের লঙ্ঘন। কেননা খতমে নবুয়তে বিশ্বাস করা মুসলমানদের ইমানের মৌলিক অংশ। তাই বলা যায়, আফ্রিকার নির্দিষ্ট জাতিগোষ্ঠীর জন্য নতুন কোনো নবি-রাসুলের প্রয়োজন নেই। বরং পূর্ববর্তী নবির আদর্শই তাদের সংশোধনের জন্য যথেষ্ট।

 

4 views

Related Questions