1 Answers
বাংলাদেশ কমার্স কলেজ কর্তৃক তদারকির ওপর গুরুত্ব দেওয়ার সিদ্ধান্তে আমি একমত।
তদারকি এমন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, যা দ্বারা পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদিত হচ্ছে কি না দেখা হয় এবং ত্রুটি-বিচ্যুতি সংশোধনের মাধ্যমে কাজ চালিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ কমার্স কলেজের শিক্ষার্থীরা শিক্ষা সফরে যায়। কিন্তু সঠিক তদারকির অভাবে খাদ্য বিতরণে সমস্যা সৃষ্টি হয়। যেকোনো পরিকল্পনা সঠিকভাবে তদারকি না করা গেলে সেটা বাস্তবায়ন সম্ভব হয় না।
তদারকি বা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে কার্য সম্পাদন কতটুকু হচ্ছে তা দেখা হয়। সুষ্ঠু তদারকি নিশ্চিত করতে পারলে বাংলাদেশ কমার্স কলেজ পরিকল্পনার বিচ্যুতি বা ত্রুটি দেখা দিলে তা সংশোধন করতে পারবে। পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদন করতে পারবে। যদি তদারকির ওপর গুরুত্বারোপ করা হয় তবে ভুল-ভ্রান্তিগুলো সহজে বোঝা যাবে। প্রতিষ্ঠানে সার্বক্ষণিক নজর রাখা যাবে। সুষ্ঠু নিয়ন্ত্রণ বা তদারকিকরণ ব্যবসায়ের মুনাফা অর্জনে এবং ভবিষ্যৎ সম্পর্কে নতুন কৌশল গ্রহণ করতে সহায়তা করে। তাই ভবিষ্যতে বাংলাদেশ কমার্স কলেজের শিক্ষার্থীদের মধ্যে সঠিক তদারকির মাধ্যমে'খাদ্য বিতরণের সমস্যা সমাধান করা যাবে বলে আমি মনে করি।